1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

রাজশাহীতে বরেন্দ্র কলেজে রুবি জয়ন্তী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বরেন্দ্র কলেজে রুবি জয়ন্তীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নগরীর ঘোড়ামারায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজরুল রসীদ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান লাবলু, কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব রণজিৎ কুমার সাহা, সহকারী অধ্যাপক আশরাফুল হক তোতা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্কাউট দলের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

উদ্বোধনের পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে বরেন্দ্র জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

 

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

রুবি জয়ন্তী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি কলেজের দীর্ঘ ৪০ বছরের শিক্ষাযাত্রা, সাফল্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানটি যেন এক মহা মিলনমেলায় পরিনত হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park