1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে দোকান বন্ধের গণ বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর জেলা ও মহানগরের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর সভার সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত শপিংমল, মার্কেট এবং দোকান সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠাতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করতে হবে।

 

এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই এ বিষয়ে সকল সম্মানিত ব্যবসায়ীকে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park