1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রমজানে তারাগঞ্জে বাসি ইফতারের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
পবিত্র রমজান মাসকে ঘিরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগ উঠেছে। নিম্নমানের পাম তেলে ভাজা খাবার এবং আগের দিনের অবিক্রিত ইফতার সামগ্রী পুনরায় গরম করে বিক্রির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে প্রতিদিন বিকেলের আগে বিপুল পরিমাণে বেগুনি, পিয়াজু, ছোলা, আলুর চপসহ নানা ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করা হয়। তবে এসব খাবার তৈরিতে নিম্নমানের পাম তেল ব্যবহার করা হচ্ছে এবং একই তেল বারবার ব্যবহার করায় খাবারের মান ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, একদিনের অবিক্রিত ইফতার সামগ্রী পরদিন আবার গরম করে বিক্রি করা হচ্ছে। এতে খাদ্যে বিষক্রিয়া ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে তারাগঞ্জের নতুন চৌপতি এলাকা এবং ভিতর বাজারের কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ বেশি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, ইফতার কিনে বাড়িতে নেওয়ার পর অনেক সময় খাবারের স্বাদ ও গন্ধে বাসি ভাব পাওয়া যায়। আবার অনেক খাবার অতিরিক্ত তেলচিটচিটে এবং কালচে রঙেরও দেখা যায়।
স্বাস্থ্যসচেতন মহলের মতে, একই তেল দীর্ঘদিন ব্যবহার করলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর বাসি বা নিম্নমানের খাবার গ্রহণ করলে ডায়রিয়া, পেটব্যথা ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হলে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park