1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রংপুরে পুলিশ লাইন্স স্কুল ও কলেজে ২০২৬ সালের এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

রংপুরে পুলিশ লাইন্স স্কুল ও কলেজে ২০২৬ সালের এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

 

ফজলুর রহমান: পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুরে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, রংপুর জেলা পুলিশ ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন এবং কেক কাটা ও ফটো সেশনে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব ওবায়দুল আনোয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), ড. কে.এম জালাল উদ্দীন আকবর, সাবেক অধ্যক্ষ, জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ (একাডেমিক, কলেজ শাখা), আ.ন.ম বাবর আলী, অধ্যক্ষ (প্রশাসন, কলেজ শাখা), মেহফুজা জেসমিন, সহকারী প্রধান শিক্ষক (স্কুল শাখা), মোঃ এজাজ হোসাইন, প্রধান শিক্ষক (স্কুল শাখা) এবং আব্দুল মোত্তালেব, সহকারী প্রধান শিক্ষক (স্কুল শাখা)।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়। ছাত্রছাত্রীরা তাদের বিদায় উদযাপন করেন এবং অনুষ্ঠানটি পুরোপুরি এক উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park