1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রংপুরে ডিবি পুলিশের অভিযানে কোডিনযুক্ত ১৪৭ বোতল ESkuf DX উদ্ধার, এক নারী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

রংপুরে ডিবি পুলিশের অভিযানে কোডিনযুক্ত ১৪৭ বোতল ESkuf DX উদ্ধার, এক নারী আটক

 

ফজলুর রহমান:
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গঙ্গাচড়া মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে কোডিনযুক্ত বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ উদ্ধার করেছে। এ সময় একজন নারীকে আটক করা হয়েছে। অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ডিবির একটি চৌকস দল গঙ্গাচড়া থানাধীন ৮ নম্বর মর্ণেয়া ইউনিয়নের বড়রুপাই গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোছাঃ মোর্শেদা বেগম (৫০), স্বামী—মৃত নুর আলমের বসতবাড়ির গেটে পৌঁছালে এক নারী ও এক পুরুষ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় ডিবি পুলিশের অফিসার, সঙ্গীয় ফোর্স ও নারী কনস্টেবলের সহায়তায় মোছাঃ মোর্শেদা বেগমকে আটক করা হয়। তবে অপর অভিযুক্ত মোঃ মশিয়ার রহমান (৩৫) বাড়ির উত্তর পাশের গেট দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, আটককৃত নারীর দেখানো মতে তার বসতবাড়ির গোয়াল ঘরে বিশেষ কায়দায় মাটির হাঁড়ির ভেতর রক্ষিত ৫২ বোতল এবং শয়নকক্ষের একটি কাঠের বক্সে থাকা একটি ব্যাগের ভেতর থেকে আরও ৯৫ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় ওষুধ ESkuf DX উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের মোট সংখ্যা ১৪৭ বোতল। এসব আলামত জব্দ করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১১, তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park