1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

যশোর জেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ে শেখ হাসিনার ছবি, তোলপাড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ

যশোর শহরের গাড়িখানা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ব্যানার টাঙিয়ে রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। পরে বিষয়টি নজরে এলে প্রশাসনের উদ্যোগে ব্যানারটি অপসারণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অংশে হঠাৎ একটি ব্যানার দেখতে পান তারা। ব্যানারে শেখ মুজিবুর রহমানের পাশে শেখ হাসিনার ছবি ছিল। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মই ব্যবহার করে ব্যানারটি নামিয়ে ফেলে। এলাকাবাসী আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গত ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ভবনের প্রবেশপথ ইটের প্রাচীর তুলে বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় কে বা কারা কীভাবে ব্যানারটি টাঙিয়েছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park