1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ৫০ পরিবারের মুখে হাসি ফোটালো আল মামুন ফাউন্ডেশন ইফতার সামগ্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: রমজানের বিকেলে যশোরের বিরামপুর এলাকায় এক টুকরো মানবিকতার চিত্র দেখা গেল। পবিত্র মাস উপলক্ষে এলাকার অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’। ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে সংগঠনের পক্ষ থেকে ৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ইফতার সামগ্রী।

বুধবার বিকেলে বিরামপুরের জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “বর্তমান ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জন্য ইফতারের আয়োজন প্রশংসনীয়। আল মামুন ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস বিরামপুর এলাকার অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে। সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে কেউ ক্ষুধার্ত থাকবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা. তানভীর হায়দার তমাল। তিনি তাঁর বক্তব্যে জানান, কেবল রমজান নয়, সারা বছরই অসহায় মানুষের সেবায় কাজ করে যেতে চায় এই সংগঠন। তিনি বলেন, “অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমরা আজ একত্রিত হয়েছি।

সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আল মামুন শাওন ও হাসিবুর রহমান শামিম।

যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান সদস্য রুবেল তরফদার, সাইদুজ্জামান শাওনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park