1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ৪০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন এসপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

যশোরে ৪০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন এসপি

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় যশোর জেলা পুলিশের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য আয়োজিত ৩ দিন মেয়াদী এই প্রশিক্ষণে মোট ৪০টি ব্যাচ অংশগ্রহণ করে। প্রতিটি ব্যাচ থেকে একজন করে মোট ৪০ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার প্রদান করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুরস্কার বিতরণকালে পুলিশ সুপার বলেন, “এই কোর্সের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, যারা প্রশিক্ষণের বিষয়গুলো সঠিকভাবে রপ্ত করতে পেরেছেন তারাই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এই অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক এবং নাভারণ সার্কেলের আরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park