1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৭ বার পঠিত

যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ

 

যশোর শহরকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে যশোর শহরের ঘোপ এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

 

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে যশোরে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় যশোর-৩ (সদর) আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

কর্মসূচিতে যশোর জেলা, নগর ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং স্থানীয় বাসিন্দাদেরও পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

 

এ সময় দলীয় নেতারা জানান, শহরের পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park