1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

যশোরে সেলাই মেশিন বসানো নিয়ে বিরোধ, কাঁচির আঘাতে দর্জি আহত

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর শহরের টাউন হল ময়দানসংলগ্ন মুজিব সড়কে পাশে সেলাই মেশিন বসানোকে কেন্দ্র করে দুই দর্জির মধ্যে বিরোধের জেরে কাঁচির আঘাতে মিঠু (২৬) নামের এক দর্জি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২ মার্চ) বিকাল চারটার দিকে টাউন হল ময়দানের সামনে। আহত মিঠু শহরের খড়কী কলাবাগান এলাকার মন্টু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কালেক্টরেট মসজিদ মার্কেট ও ইনস্টিটিউট সুপার মার্কেট এলাকায় ক্রেতাদের ভিড় বেড়েছে। নতুন পোশাকের ফিটিং করাতে অনেকে টাউন হল মাঠের সীমানা ঘেঁষে ফুটপাতে বসা অস্থায়ী দর্জিদের কাছে যাচ্ছেন।

বিকেলে সেলাই মেশিন বসানোর জায়গা নিয়ে মিঠুর সঙ্গে সাইফুল (৪০) নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল তাঁর হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে মিঠুর পেট ও গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে মিঠু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীরে গভীর ক্ষত রয়েছে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে জানাই, যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park