1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন দেশের মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। বিকেলে যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি বড় ধরনের হীরার চালান পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড, ৫৫০ ইউএস ডলার, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ২০০ থাই বাথ এবং ৫ হাজার ৫৩০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের মোট বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা ও একজন পেশাদার চোরাকারবারি। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন। জব্দকৃত ডায়মন্ডগুলো তিনি ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

 

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park