1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মায়ের মৃত্যু,প্রতিমন্ত্রী অমিতের শোক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছির আরাফাতের মায়ের মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত। জানা গেছে, গত কাল মঙ্গলবার দুপুরে ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের স্ত্রীর একটি অপারেশন নির্ধারিত ছিল। সেই প্রস্তুতি নিয়েই তিনি তার মাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সাতক্ষীরার একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মা প্রাণ হারান।

 

এই মর্মান্তিক ঘটনায় নিজের সামাজিক যোগাযোগ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় অনিন্দ্য ইসলাম অমিত , জানিয়েছেন “মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছির আরাফাতের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন শ্রদ্ধেয়া চাচীকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকার্ত সন্তান-স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক দেন।

 

এদিকে এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park