1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে বিজিবি সাড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডি উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিরল মাদক এলএসডি রয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০০ মিলি ভারতীয় এলএসডি (২ বোতল) এবং ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব মাদকের মোট বাজারমূল্য ৯ কোটি ৫৮ লাখ ৫ শত ৭৭ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই বিপুল পরিমাণ মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park