1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে পুনাকের ঈদ উপহার পেলেন আউটসোর্সিং কর্মচারীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোরে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আজ রোববার দুপুরে যশোর পুলিশ লাইন্স ব্যারাক কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক যশোরের সভানেত্রী নওরিন মুন্না। বেলা ১২টার দিকে তিনি কর্মচারীদের হাতে উৎসবের উপহার সামগ্রী তুলে দেন।

 

সভাপতির বক্তব্যে নওরিন মুন্না বলেন, “আউটসোর্সিং কর্মচারীরা আমাদের কাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ঈদের আনন্দকে একটু বাড়িয়ে দিতেই পুনাক যশোরের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে উৎসবের ছোঁয়া লাগুক।”

 

পুনাক সূত্রে জানা গেছে, ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উৎসবের আগে এসব উপহার পেয়ে কর্মচারীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

 

অনুষ্ঠানে পুনাক যশোরের অন্যান্য সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা পুনাকের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park