1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

যশোরে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টার থেকে ককটেল উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

যশোরে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টার থেকে ককটেল উদ্ধার

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে স্টেশনের সামনের মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানের সময় ওই এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল পড়ে থাকতে দেখা যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে ককটেলগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park