1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কলেজছাত্র, দিশেহারা পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

জুম্মান হোসেন:

যশোর সদর উপজেলার বারান্দীপাড়া সর্দারপাড়া গ্রাম থেকে নাজমুল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। নাজমুল ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং আব্দুর রাজ্জাক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর নাজমুল আর ফিরে আসেননি। পরিবার জানিয়েছেন সে গত প্রায় আট বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ নাজমুলের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও জেন্টস প্যান্ট। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের পরিচয় বা ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। নাজমুলের পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় দিন পার করছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই যুবকের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে ০১৯৯২-৩২১২৬৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park