1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ঝুমঝুমপুর দুই বছরের শিশু ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ 

 

যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে শিশুটি চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

ভিকটিম লাবণ্য (২) যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আসাদুজ্জামান ও মা আখি মনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন লাবণ্য তার মায়ের সঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার অধীন মাইরে মন্দির এলাকার একটি ঘরে অবস্থান করছিল। এ সময় রোকেয়া নামে এক নারীর অজ্ঞাতনামা কাজের মহিলা শিশুটিকে ঘোরানোর কথা বলে ঘোপ বউবাজার এলাকায় তার মেয়ের জামাইয়ের বাসায় নিয়ে যায়।সেখানে অবস্থানকালেই দুপুর আনুমানিক ১২টার দিকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন মা।

ঘটনার পর জানাজানি হওয়ার ভয়ে এবং সামাজিক চাপে বিষয়টি তারা চেপে রাখেন। কিন্তু গত কয়েকদিন ধরে শিশুটির প্রস্রাবে প্রচণ্ড জ্বালাপোড়া ও শারীরিক অস্বস্তি দেখা দিলে আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তাকে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হচ্ছে।

 

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সদর হাসপাতালে পুলিশ বক্স বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park