1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে জামায়াতের মহাসমাবেশ, সিটি করপোরেশনের প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

যশোরে জামায়াতের মহাসমাবেশ, সিটি করপোরেশনের প্রতিশ্রুতি

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ সকাল সাড়ে আটটার পর থেকেই ঈদগাহ ময়দান জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে কথা বলেন। তিনি জানান, নির্বাচনে জয়লাভ করলে দেশসেবার অংশ হিসেবে যশোরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি যশোরকে সিটি করপোরেশন ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জনসভাস্থলে উপস্থিত রয়েছেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজাসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভা সুষ্ঠু ও সফল করতে মাঠে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park