1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

যশোরে কিশোর গ্যাং সদস্য তানভীর তান চাকুসহ আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মোঃ জুম্মান হোসেনঃ যশোর জেলা প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তানভীর হোসেন তান (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

 

পুলিশ জানায়, আটক তানভীর যশোর সদর উপজেলার পুলেরহাট বেয়ারবাড়ী গ্রামের আসলাম বাবুর ছেলে। সে সক্রিয় গ্যাং এর সদস্য অভিযানের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

 

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শুভ কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চাঁচড়া চেকপোস্ট মোড়ে কয়েকজন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তানভীরকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

 

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—একই এলাকার সিরাজুল দফাদারের ছেলে নাজমুল, বাবুলের ছেলে স্বপ্ন, আব্দুল্লাহর ছেলে শহিদুল্লাহ এবং মন্ডলগাতী গ্রামের নুরুজ্জামান।

 

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park