1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ইয়াবাসহ কুখ্যাত ‘সার্কিট রুবেল’ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝুমঝুমপুর বটতলা এলাকা থেকে ইয়াবাসহ রুবেল ওরফে সার্কিট রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রুবেল যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

 

 

অভিযান প্রসঙ্গে ফতেপুর ইউনিয়নের চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ঝুমঝুমপুর বটতলা এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি পুলিশ দল সেখানে অভিযান পরিচালনা করলে রুবেল নামের ওই যুবককে আটক করা হয় এবং তল্লাশিকালে তার কাছ থেকে ৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে আগে থেকেই একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (জিআর) জারি ছিল। ইয়াবাসহ হাতেনাতে আটক করার পর সেই পরোয়ানাও কার্যকর বা বডি তামিল দেখানো হয়েছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

 

এই বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলাজুড়ে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

এলাকায় ‘সার্কিট রুবেল’ নামে পরিচিত এই মাদক কারবারি গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park