1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরের বাঘারপাড়ায় ৫ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ভুক্তভোগী শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে খলশী গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে (৫ বছর ৬ মাস) একা পেয়ে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখায় একই গ্রামের আহাদ আলীর ছেলে শিহাব (১৮)। এরপর তাকে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের নির্জন বাগানে নিয়ে যায় সে। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে শিহাব।

 

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park