1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরের তালবাড়ীয়ায় বিকাশ প্রতারণা, হাতে–নাতে আটক ‘নড়াইল এক্সপ্রেস’ হেলপার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরের তালবাড়ীয়া বাজারে বিকাশ প্রতারণার ঘটনায় এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার বিকেলে ডাঃ গিয়াসউদ্দিনের দোকানে এই ঘটনা ঘটে। দোকান মালিক সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া থানার বোয়াখালী গ্রামের বাসিন্দা সবুজ নামে এক যুবক দোকানে এসে বিকাশের মাধ্যমে ২২০০ টাকা পাঠানোর কথা বলেন। তবে তিনি ভিন্ন একটি নম্বর বলে টাকা পাঠাতে বলেন। পরে কৌশলে নিজের নম্বরেই টাকা রিচার্জ করে নেন বলে অভিযোগ ওঠে।

প্রতারণার পরপরই তিনি দোকানদারকে জানান, তার ছেলে অসুস্থ—একটি কাশির সিরাপ দিতে হবে। দোকানদার সিরাপ আনতে গেলে ওই সুযোগে পালানোর চেষ্টা করেন সবুজ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন।

 

এ সময় উত্তেজিত জনতা তাকে বেঁধে রাখে এবং মারধর করে বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া ২২০০ টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছে।

 

স্থানীয়রা জানান, আটক সবুজ যশোর-নড়াইল মহাসড়কে চলাচলকারী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মোবাইল ব্যাংকিং লেনদেনে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যশোর কোতোয়ালি থানার পুলিশের পক্ষে থেকে জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park