1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মোবাইলে ক্যাসিনোর ২০ অ্যাপ, ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে নূর আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২১৪ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া শিলুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নূর আলম ওই এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নূর আলমের মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপের সন্ধান পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর এলাকায় ক্যাসিনো ব্যবসার একটি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন এলাকার একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় এর আগে তাকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার নূর আলমের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park