1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মেয়ের উত্যক্তের প্রতিবাদ করায় মার খেলেন বাবা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাক ড্রাইভার পিতাকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনীপুর গ্রামে।

ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক ড্রাইভার রয়েলের স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে প্রায় উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিত বকাটে একই গ্রামের মনিরের ছেলে জিদ ( ১৮) ।

এ বিষয়ে বকাটের পিতা-মাতাকে অবহিত করলে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়া হয়। এক পর্যায়ে গ্রাম থেকে দূরে পালিয়ে থাকে জিদ। ভোটের পর অবস্থা অনুকূল হলে গ্রামে ফিরে আসে বকাটে জিদ।

জিদের অপর সহযোহী মৃত আফসারের ছেলে টিকলুকে ( ২৮) দিয়ে রয়েল এবং তাঁর মেয়ে সহ পরিবারের সদস্যদের নামে নানা কুৎসা রটাতে থাকে। রয়েল নিষেধ করলে তাদের আরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

গৃহকর্তা রয়েল ট্রাক ড্রাইভার হওয়ার কারণে মাঝে মধ্যে বাড়ীর বাহিরে থাকতেন। সেই সুযোগে জানালা দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করে বকাটেরা । প্রায় সময় মোবাইল ফোনে বিরক্ত করত। উত্যক্তের স্কিন সর্ট আছে।

ঘটনার দিন মোবাইল ফোনে কথা আছে বলে দুষ্কৃতকারীরা ভিকটিমকে ডেকে নেয়।

এরপর এলোপাতাড়ি হাতুড়ি এবং ইট দিয়ে মাথা এবং কাঁধে আঘাত করে রক্তাক্ত জখম করে। ভিকটিম রয়েল জানান, মহাজনের দেয়া ট্রাকের টায়ার ক্রয়ের ১ লক্ষ ২০ হাজার এবং ভাড়ার আরও ৪০ হাজার টাকা সহ ছিনিয়ে নেয় জিদ ।

আইনি পরামর্শ সেবা
প্রত্যক্ষদর্শী তহুরা, ফরিদা, আলিয়া ভিকটিমকে রক্ষা করার চেষ্টা করেন। ভিকটিম অজ্ঞান হয়ে গেলে বকাটে জিদ, টিকলু সহ অপর একজন পালিয়ে যায়। অভিযুক্ত জিদের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, বিরক্ত করার ঘটনা সঠিক নয়। আগে আমাদের মধ্যে সম্পর্ক ছিল এখন নাই। আমার মাকে গালি দেয়ার কারণে টিকলু কাকার সাথে রয়েলের মারামারি হয়।

স্থানীয় প্রতিবেশীরা রয়েলকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ভিকটিম জানান, চিকিৎসা শেষে অভিযোগ দেয়া হবে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলমের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেউ ঘটনা সমন্ধে অবগত করেনি। অভিযোগ পেলে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park