1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

মৃত ফুফুকে দেখতে যাওয়ার পথে   সড়ক দুর্ঘটনায় ভাতিজার মৃত্যু! আহত-৩ ,গাড়ী চালক আটক 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মৃত ফুফুকে দেখতে যাওয়ার পথে   সড়ক দুর্ঘটনায় ভাতিজার মৃত্যু!  আহত-৩।

 

মাদারগঞ্জে সিএনজি এবং কাঁকড়াগাড়ী সংঘর্ষে  ১ জন নিহত এবং ৩ জন  আহত হয়েছে।  মঙ্গলবার সকাল ৮ টায়

জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জে আসার পথে ফায়ার সার্ভিস মোড়ে কাঁকড়া গাড়ীর সাথে সিএনজি’র সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর তিন জন গুরুতর  আহত হয়। নিহত জাহিল (৮) জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুন এর ছেলে। আহতরা হলেন নিহত জাহিল এর মা বিথী (৩৫),  জুনাইল ফকির বাড়ী ওয়াজেদ আলী ফকির এর স্ত্রী সামিরা (৫৫),  জুনাইল এলাকার মিজানের স্ত্রী সেলিনা (২৬)।

এ ঘটনায় কাঁকড়া গাড়ী চালক কে আটক করেছে পুলিশ।

 

নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে জামালপুর থেকে তেঘরিয়া আত্মীয় বাড়ীতে যাওয়ার পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে এ ঘটনা ঘটে।  নিহতের আত্মীয় রফিকুল ইসলাম জানান তেঘরিয়া এলাকার দুদু মিয়ার মেয়ে খুশো মারা যায় সোমবার নিজবাড়ীতে মৃত্যুবরণ করে ফুফুকে  দেখতে আসার পথে নিজেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এবং মা গুরুতর আহত হয়ে জামালপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

 

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান জানান সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনার ৪ জন রোগী আসে তার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে আমরা মৃত অবস্থায় পাই।   আহত ৩ জনের মধ্যে দুইজনকে জামালপুরে রেফর্ড করা হয়েছে এবং অপরজন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park