1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মানবতার সেবায় পানছড়ির যুবসমাজ অসহায় পরিবারের মুখে ফুটল হাসির ঝিলিক

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত

মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামের অসহায় দিনমজুর মো. সিরাজুল ইসলামকে একটি টিনসেট ঘর উপহার দিয়েছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

 

জানা যায়, জিয়ানগর গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম পেশায় দিন হাজিরা শ্রমিক। সীমিত আয়ের কারণে অনেক কষ্ট করে নিজের ও স্ত্রীর পরিশ্রমে মাটির তৈরি একটি ছোট ঘর নির্মাণ করেছিলেন তিনি। তবে ভালো মাটি ও পর্যাপ্ত পানি না থাকায় গত ৮ ফেব্রুয়ারি রাতে ঘরটি হঠাৎ ভেঙে পড়ে। এতে করে মুহূর্তেই ভেঙে যায় সিরাজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগমের স্বপ্নের ঘর।

 

ঘটনাটি জানাজানি হলে এলাকার যুবসমাজ অসহায় পরিবারটির পাশে দাঁড়ায়। স্থানীয় যুবক মো. নূর ইসলামের উদ্যোগে পানছড়ির বিভিন্ন মানুষের সহযোগিতা সংগ্রহ করে সিরাজুল ইসলামের জন্য একটি টিনসেট ঘর নির্মাণ করা হয়।

 

সোমবার (৯ মার্চ) নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে সিরাজুল ইসলাম ও তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. নূর ইসলাম বলেন, “আমি যখন বিষয়টি জানতে পারি, তখন জিয়ানগর এলাকার যুবসমাজকে সঙ্গে নিয়ে পানছড়ির বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করি। সবার সহায়তায় অসহায় এই পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করতে পেরেছি। আজ তাদের হাতে ঘরটি তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।”

 

এ সময় স্থানীয়রা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park