1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

মাদারগঞ্জে ৫ দিন পর পাম্প থেকে তেল পাওয়ায় স্বস্তিতে বাইক চালকরা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ৫ দিন পর পাম্প থেকে তেল পাওয়ায় স্বস্তিতে বাইক চালকরা। সোমবার সরেজমিনে দেখা যায় মাদারগঞ্জ পৌর এলাকার মধ্যে দুটি ফিলিং স্টেশন। লাবনী ফিলিং স্টেশনে তেলের গাড়ী না আসায় বন্ধ রয়েছে।  বর্তমানে জুনাইল রোড় তুহিন মৌসুমি ফিলিং স্টেশন থেকে রাত ৯ টা থেকে পুলিশের উপস্থিতিতে পূর্বের দামেই তেল বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কয়েকজন বাইক চালক জানান ৩ দিন পর আসলাম তেল নিলাম। এরপূর্বে কয়েকবার ঘুরে গেছি তেল নাই। আজকে তেল পেয়ে খুশি আমরা।
তুহিন মৌসুমি ফিলিং স্টেশনের কর্মচারী ইমরান জানান তেল আসার পর থেকে আমরা ২শ টাকা পরিমানের তেল দিচ্ছি আগের দামে তবে খোলাবাজারের কাস্টমারদের পাইকারি তেল দিচ্ছি না বন্ধ রেখেছি।

ম্যানেজার আলি জানান রোববার সন্ধার পর তেলের গাড়ী আসে তেল নামানোর পর পুলিশের উপস্থিতিতে ১১৭ টাকা লিটারে তেল বিক্রি শুরু করি একজন সর্বোচ্চ ২ লিটার তেল নিতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park