1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী’র মৃত্যু,আহত স্বামী হাসপাতালে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় সেচ মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

আহত আবু কাশেম ওই এলাকার আব্দুল গারীর ছেলে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের ফসলি জমিতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রিনা বেগম। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে গেলে স্বামী আবুল কাশেম ও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

 

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

 

 

আহত আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে রিনা বেগম হাসপাতালে আনার আগেই মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

 

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park