1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় পলাতক ধর্ষককে মেলান্দহ থেকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর  প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১২ বছরের এক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুকে ধর্ষণের প্রধান আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ ।

 

 

কয়েক দিন আত্মগোপনে থাকার পর আজ বুধবার ১ এপ্রিল বিকেলে একটি গুপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম, মজিবুর রহমান, আমিনুর রহমানের সহযোগীতায় একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন, বিশেষ অভিযানে পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া চর শগুনা এলাকায় তার এক আত্মীয় বাড়ি থেকে ধর্ষক মাসুদুর রহমান মাসুদ (৪৫) কে গ্রেফতার করেন মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

 

 

উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্ৰামে গত  শনিবার বিকালে শিশুটির নিজ বাড়িতে দাদির ঘরে ধর্ষনের শিকার হন। ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে, শারীরিক অবস্থা ও তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তাকে ফরেনসিক মেডিক্যাল এক্সামিনেশন এর জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

 

 

 

ঘটনার দিন ২৮ মার্চ  রাতে ভিকটিমের পরিবার মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে থাকেন।

 

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হযই। আজ বৃহস্পতিবার  দুপুরে আসামীকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park