1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে তেল নাই আসলে পাবেন’ পাম্প কর্তৃপক্ষের নির্দেশনা’ দিশেহারা গাড়ীচালকরা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে তেল নাই আসলে পাবেন’ পাম্প কর্তৃপক্ষের নির্দেশনা’ দিশেহারা গাড়ীচালকরা।  শনিবার সরেজমিনে দেখা যায় জুনাইল রোড়ে মেসার্স  মৌসুমি তুহিন ফিলিং স্টেশনে অকটেন,পেট্রোল,ডিজেল নেই।  তেল নাই  লেখা নির্দেশনা দেওয়া আছে পাম্প কর্তৃপক্ষের।  ম্যানেজার আলী  জানান ডিপু থেকে সরবরাহ না থাকায় পাম্পে তেল নাই।  আগামীকাল রোববার তেলের গাড়ী আসতে পারে। বালিজুড়ী টু জামালপুর রোড়ে মেসার্স  লাবনী ফিলিং স্টেশনে পেট্রোল/অকটেন নাই তবে ডিজেল থাকলেও বেলা ২ টা পর্যন্ত ডিজেল বিক্রি চলছিল আগের দামে ।  ম্যানেজার রাজু আহমেদ জানান   পেট্রোল/অকটেন  ডিজেল  নাই এ জন্য সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি তেল নাই আসলে পাবেন।  তবে কাল পরশু গাড়ী আসতে পারে।

মোটরসাইকেল চালক রাঙ্গা মিয়া, শাহ আলম, জুয়েল সহ অনেকে জানিয়েছেন গাড়ীতে তেল নাই অফিস কিংবা বাড়ী পর্যন্ত যেতে পারি কিনা সংশয় রয়েছে।  তবে তেল শেষ হয়ে গেলে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে রমজান যেহেতু খুব কষ্ট হবে।

উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং বাজার গুলোর দোকানে বোতলজাত পেট্রোল ৩/৪ যাবৎ দিন থেকেই নেই।

গাবের গ্রাম চৌ রাস্তা মোড়ে, তারতাপাড়া মোড়ের দোকানে কথা বলে জানা গেছে তাদের কাছে ৩ দিন আগেই অকটেন এবং পেট্রোল শেষ হয়ে গেছে। পাম্পে তেল নিতে গেলে তেল নেই।

তবে কয়েকটি দোকান সূত্রে জানা গেছে খোলা বাজারে বোতল জাত পেট্রোল/অকটেন থাকলেও গোপনে বিক্রি হচ্ছে চড়া দামে’ তাও পাওয়া যাচ্ছে না।  একটি সূত্রে জানা গেছে বোতলজাত পেট্রোল আগে ১২৫-১৩০ টাকা বিক্রি করলেও বর্তমানে সংকট থাকায় সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী।  এতে করে গোপনে বিক্রি করছে ১৫০ থেকে ২০০ টাকা লিটার৷

এ খবরে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি  ম্যাজিস্ট্রেট রাসেল দিও নেতৃত্বে পাম্পে ও দোকান গুলোতে  অভিযান পরিচালনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park