1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

মাদারগঞ্জে ঝারকাটা নদীর খাস জমির মাটি বিক্রির চলছে মহা উৎসব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ঝারকাটা নদীর খাস জমি থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মাটি বিক্রির চলছে মহা উৎসব।

 

শুক্রবার (৩ মার্চ২৬) বেলা ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কড়ইচড়া ইউনিয়নের ঝারকাটা ব্রীজের ৩০০ গজ পূর্ব পাশে নদীর ভিতরে খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে আসছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের মাধ্যমে জানা যায়,পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্ৰামের এক প্রভাবশালী ব্যক্তি, মৃত সিরাজ আকন্দের ছেলে নুর নবীর বিরুদ্ধে, সে আনসার বাহিনীর চাকরি করেন। তিনি অন্য উপজেলার বাসিন্দা হলেও ক্ষমতার অপব্যবহার করে অন্য আরেকটি উপজেলায় এসে, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে।

 

এছাড়াও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে নদীর খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করায়। নদীর তীরে রাস্তা বর্ষা মৌসুমে ভাঙ্গনের কবলে পডে। নদী হলেও এখানে বছরে দুই থেকে তিন টি ফসল উৎপাদন করা যায়। আমরা তাদের কাছে অসহায়, কিছু বলতে গেলে বিভিন্ন হুমকি ধামকির শিকার হতে হয়। নদী একটি রাষ্ট্রীয় সম্পদ প্রশাসনের কাছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি স্থানীয় দের।

 

এ বিষয়ে ঠিকাদার নুর নবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে যে তিনি কিসের ভিত্তিতে নদীর খাস জমি থেকে মাটি উত্তোলন করছেন ভূমি অফিসের কোন অনুমতি পত্র আছে কি না। এ বিষয়ে তিনি বলেন, আমি ইউএনও, এসি ল্যান্ডের সাথেই থাকি সব সময়। আমি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় আনসার কমান্ডার হিসেবে কর্মরত আছি। আগামীকাল আমার ইউএনও কে দিয়ে ফোন করাবো বলে জানান তিনি।

 

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) রাসেল দিও বলেন আমরা বিষয়টি জানতে পেরেছি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park