1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি’থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে  মাদারগঞ্জ মডেল  থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম।  অভিযোগ সূত্রে জানা গেছে বিদ্যালয়টি গত ১৯ ফেব্রুয়ারি/২৬ থেকে ২৮ মার্চ/২৬ পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ ছিল। তবে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ চলমান ছিল। প্রধান শিক্ষক  সেই কাজ দেখতে গিয়ে দু-তলায় গিয়ে দেখি একটি কক্ষের দরজা খোলা ভিতরে গিয়ে দেখি প্রতিটি শ্রেনী কক্ষে  ৫ টি করে  দুটি কক্ষের  ১০ টি ফ্যান নেই’চুরি হয়ে গেছে।  বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে থানায় অভিযোগ দায়ের করতে বলেন।  এ ব্যাপারে প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনায় হতবাক হয়েছি ।  এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের সনাক্ত করে আইনগতভাবে শাস্তির দাবি জানাচ্ছি।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park