1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জের চরপাকেরদহের ফাজিলপুরে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মাদারগঞ্জের চরপাকেরদহের ফাজিলপুরে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক

 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জামালপুর-৩ আসনে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষে ভোটারদের দ্বারে দ্বারে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি ও দলের নেতাকর্মী এবং সমর্থকরা।

এরই ধারাবাহিকতায়
মাদারগঞ্জ উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে জামালপুর–৩ আসনের ধানেরশীষের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে এক উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণী তুহিন আক্তার শিউলী ।

এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেছ,
১ নং চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার,
সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উঠান বৈঠকে বক্তারা ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park