1. admin@dailyuttarerchitro.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

মাদক ব্যবসায়ী কুদ্দুস খানের বিরুদ্ধে ইসলামপুরে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চরপুটিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আইড়মারী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে মাদক পাচার ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। এমনকি তার বাড়ির পাশে দীর্ঘদিন ধরে গাঁজা চাষের অভিযোগও করেন এলাকাবাসী।

 

রফিক মিয়া, লাভলু ও সুন্দর আলীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, আব্দুল কুদ্দুস খানের মাদক ব্যবসার কারণে স্থানীয় যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

বক্তারা আরও জানান, আব্দুল কুদ্দুস খান পূর্বে একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার এই কর্মকাণ্ডের ফলে এলাকার সামাজিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং দরিদ্র মানুষকে প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় জড়ানো হচ্ছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশ্ন তোলেন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক দলীয়ভাবেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে আব্দুল কুদ্দুস খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park