1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাটিরাঙ্গার ত্রিশ এতিমখানায় ইফতারের আলো ছড়ালো ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান মাসে সবাই যখন বাহারী ও মুখরোচক ইফতার করছে তখন একটু ভালো মানের ইফতার সঙ্কটে মাটিরাঙ্গার বিভিন্ন এতিমখানার সুবিধাবঞ্চিত এতিম শিশুরা। এমন পরিস্থিতিতে মাটিরাঙ্গার ৩০টি এতিমখানা ও হেফজখানায় ইফতারের আলো ছড়ালো ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাটিরাঙ্গার বিভিন্ন এতিমখানা ও হেফজখানায় ইফতার সামগ্রী পৌছে দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

 

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন খোন্দকার, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক মো. আব্দুল মালেক, উপজেলা কৃষক দলের সভাপতি মো. কোরবান আলী ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ছাড়াও স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিভিন্ন এতিমখানায় শিক্ষার্থীর আনুপাতিক উপস্থিতি বিবেচনা করে দশ দিনের প্রয়োজনীয় মুড়ি, ছোলা, চিনি, বেসন, ডাল, খেজুর, আলু, পেঁয়াজ, ৫ লিটার সয়াবিন তৈল, লবণ এবং ৫০ কেজি ওজনের এক বস্তা চাউলসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, রমজানের শিক্ষা অনুযায়ী সুবিধা বঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের জায়গা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এতিম শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে নেতারা তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করেন। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের এমন ধর্মীয় ও সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বেলাল পোস্ট সেকান্দর আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাও. আহমদ আব্দুল কাইয়ুম ও মোল্লাবাজার এতিমখানার পরিচালক মাও. আব্দুল মতিন বলেন, এ উদ্যোগ সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park