1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপহার বিতরণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদান করে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে মাটিরাঙ্গা জোন।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন সদরে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।

 

ঈদ উপহার বিতরনের অংশ হিসেবে দু:স্থ, অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, গুড়ো দুধ, চাল, ডাল ও আটাসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন। একইসঙ্গে একটি স্থানীয় স্কুলে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

 

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে প্রত্যেকে সমানভাবে ঈদ ও বিজুর আনন্দ উপভোগ করতে পারে।

 

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন সমন্বিত উদ্যোগে খাদ্য সহায়তার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবাও অন্তর্ভুক্ত তা সত্যিই প্রশংসনীয়। উপকারভোগী পরিবারগুলোও এই সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিকতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।

 

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park