1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মনিরামপুরে নানাবাড়িতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের মনিরামপুরে নানাবাড়িতে বেড়াতে এসে রান্নাঘরের সানসেট থেকে পড়ে রিদম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিদম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বটতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে রিদম তার নানাবাড়ির রান্নাঘরের সানসেটের ওপর উঠে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত সে ওপর থেকে নিচে স্তূপ করে রাখা ইটের ওপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিদমকে মৃত ঘোষণা করেন।

 

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মাথায় প্রচণ্ড আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

নিহতের পরিবারে এই ঘটনায় মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

মনিরামপুর থানা-পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত হয়েছে। বর্তমানে পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park