1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল ও নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬২ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে এবং এই যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সামনে খুব ভালো সময় নয়, কঠিন সময়। যুদ্ধ আমাদের অনেক ক্ষতি করছে। সামনে তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। এসব পরিস্থিতি মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।”

ধর্মকে পুঁজি করে রাজনীতি করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। “ধর্মকে ব্যবহার করে কাউকে বেহেশতে নেওয়ার কথা বলা ঠিক নয়। সৎভাবে জীবনযাপন এবং হালাল উপার্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব,”—বলেন তিনি।

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে সরবরাহ কমে গেছে। তবে এ পরিস্থিতিতে পাম্প ভাঙচুর বা আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। “মব সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে,”—হুঁশিয়ারি দেন তিনি।

কৃষি খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি দাবি করেন, তারেক রহমান কৃষকদের সহায়তায় নানা কার্যক্রম চালু করেছেন। এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি নারীকে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সারা দেশে ২০ হাজার খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park