1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এই কারাগারে মোট হাজতি ও কয়েদি সংখ্যা প্রায় ২,৬০০। তবে ভোটের জন্য নাম নিবন্ধন করেছিলেন মাত্র ২৭৩ জন ।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের মধ্যে অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং অর্ধেক বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা কয়েদিদের অনেকেই ভোটার হতে পারেননি। এছাড়া, কারাগারে নাম নিবন্ধন করলে জামিনে বের হলে বাইরে ভোট দেওয়া যাবে না। এই কারণে অনেক হাজতি ও কয়েদি নাম নিবন্ধন করেননি।

নাম নিবন্ধন করা ২৭৩ জনের মধ্যে ২০৪ জনের ব্যালট ভোটের জন্য যাচাই করা হয় এবং পোস্ট অফিসে পাঠানো হয়েছে। নিবন্ধনের পর ৩২ জন জামিনে মুক্তি পেয়ে ভোট দিতে পারেননি।

কারাগারে রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক বন্দী রয়েছেন। তবে তারা ভোট দিতে চাননি, কারণ নামই নিবন্ধন করেননি।

সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, “ভোট দিতে ইচ্ছুক বন্দীদের জন্য আমরা নাম নিবন্ধনের সুযোগ দিয়েছিলাম। যারা চাইনি, তাদের জোর করা হয়নি। ভোট দেওয়া ব্যক্তিদের ব্যালট পোস্ট অফিসে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park