1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ভূল্লীতে ১৬ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কচুবাড়ী (তেলিপাড়া) এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা মোঃ শাহজাহান আলী বাদী হয়ে ভূল্লী থানায় মামলা করেছেন। মামলার নম্বর—৭/৮৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর নাবালিকা মেয়ে শারমিন আক্তার (১৬) কচুবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১৬ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মোঃ ইসমাইলসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর থেকে শারমিনের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার সন্ধান মেলেনি। এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা ও হুমকি-ধামকি দেন।

বাদীর দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত মোঃ ইসমাইলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি শারমিন তার সঙ্গে আছে বলে স্বীকার করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ কিশোরীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবার।

ভুক্তভোগীর বাবা মোঃ শাহজাহান আলী ভূল্লী থানায় লিখিত এজাহার দাখিল করলে পুলিশ মামলা নম্বর ৭/৮৩ হিসেবে তা গ্রহণ করে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ নুরে আলম (সিদ্দিকী) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park