1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সঞ্জয় সাহাকে দেখতে চায় তৃণমূল বিএনপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক ও তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক বাবু সঞ্জয় সাহাকে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা, সংগঠনকে সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের সুখ–দুঃখে পাশে থাকার কারণে তিনি তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের কাছে একজন সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

 

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সঞ্জয় সাহা ধারাবাহিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন আন্দোলন–সংগ্রাম ও রাজনৈতিক দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে ধরে রেখেছেন। বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

 

এছাড়াও তিনি ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম-এর আস্থাভাজন হিসেবে পরিচিত। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই সম্পর্ক তার সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় পর্যায়ের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হয়।

 

তৃণমূল নেতাকর্মীরা জানান, সঞ্জয় সাহা একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। ব্যক্তিগত জীবনে সৎ ও নির্লোভ এই নেতা সবসময় গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়ান। চিকিৎসা সহায়তা, শিক্ষা সহযোগিতা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছেও প্রিয় করে তুলেছে।

 

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনে করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সঞ্জয় সাহা চেয়ারম্যান প্রার্থী হিসেবে থাকলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে। তারা বলেন, একজন কর্মীবান্ধব, সাংগঠনিকভাবে দক্ষ ও জনপ্রিয় নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেলে বোয়ালমারীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব—এই তিন বৈশিষ্ট্য সঞ্জয় সাহাকে উপজেলা চেয়ারম্যান পদে শক্ত অবস্থানে নিয়ে গেছে।

 

বোয়ালমারীর সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা—সৎ, দক্ষ ও জনবান্ধব এই নেতাকে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে এবং তার নেতৃত্বে এলাকায় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park