1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বোয়ালমারীতে সড়কে মসুরি ও ধনে মাড়াই, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি—প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন সড়কে মসুরি ও ধনে মাড়াইয়ের জন্য ফসল রাস্তায় ছড়িয়ে রাখা হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফসল কাটার মৌসুম এলেই উপজেলার বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কে মসুরি ও ধনে শুকানো এবং মাড়াইয়ের জন্য রাস্তার ওপর ফেলে রাখা হয়। এতে রাস্তার বড় অংশ দখল হয়ে যায় এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

 

বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকদের জন্য এটি বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার ওপর ছড়িয়ে থাকা ফসলের কারণে অনেক সময় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, ফলে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

 

একাধিক পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, অনেক সময় পুরো রাস্তার এক পাশ জুড়ে মসুরি বা ধনে শুকানো হয়। এতে যানবাহন চলাচলের সময় বিপরীত দিক থেকে গাড়ি এলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া রাতে এসব ফসল দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে।

 

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “রাস্তার ওপর ফসল ছড়িয়ে রাখার কারণে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

 

আরেকজন পথচারী বলেন, “ফসল শুকানোর জন্য খোলা জায়গা ব্যবহার করা উচিত। রাস্তা ব্যবহার করলে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে।”

 

সচেতন মহল বলছেন, সড়ক জনসাধারণের চলাচলের জন্য। সেখানে ফসল মাড়াই বা শুকানো জননিরাপত্তার জন্য হুমকি। তাই বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে স্থানীয়রা জননিরাপত্তার স্বার্থে বোয়ালমারী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সড়কে ফসল মাড়াই বন্ধে কার্যকর উদ্যোগ নেবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park