1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, অস্ত্র উদ্ধারের দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, অস্ত্র উদ্ধারের দাবি

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর):

বুধবার, ২৮ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে উপজেলা যুবদলের এক নেতাকে আটক করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয় ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী–মধুখালী আর্মি ক্যাম্প। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশ নেন।

আটক ব্যক্তি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব রহমান সজিব বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল ও অভিযান অব্যাহত থাকবে।

আটকের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park