1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বেলকুচির কান্দাপাড়া গ্রামে নিজ অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ফরিদুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম।

 

সোমবার (১৭ মার্চ ২০২৬) বিকেল ৪টায় তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। এ সময় অসচ্ছল পুরুষদের জন্য লুঙ্গি এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

 

মরহুম গোলাম মোস্তফা চেয়ারম্যানের ভাতিজা এবং সমাজসেবক মো. ফরিদুল ইসলামের এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। প্রতিবছরের মতো এবারও তিনি নিজের অর্থায়নে এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ আবু হুরায়রা, রমজান, সিজান ও কনক প্রমুখ।

 

ফরিদুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এবারও আমার নিজ অর্থায়নে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

 

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো, বিশেষ করে ঈদের মতো আনন্দের দিনে সবাই যেন সমানভাবে আনন্দ ভাগ করে নিতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park