1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বেলকুচিতে মাসব্যাপী খাল-বিল ও নদী-নালা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম 

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে মাসব্যাপী নদী-নালা ও খাল-বিল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

 

দলের নির্বাচনী ইশতেহারে সারা দেশে খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বেলকুচির মুকুন্দগাঁতী করিতলা থেকে সুবর্ণসাড়া গ্যারেজ পর্যন্ত খালে নেমে পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া,

উপজেলা যুবদলের সভাপতি শামীম সরকার, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, সদস্য সচিব আলম প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য, ইমতিয়াজ উদ্দিন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী মেম্বার, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সদস্য হাসমত আলী হাসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

উদ্বোধনী বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন,

“রাজনীতি করার অর্থ শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করা। খালে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা থেকে বিভিন্ন জীবাণু তৈরি হয়, যা মশার বিস্তার ঘটিয়ে ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। তাই পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের স্বার্থে খালগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি।”

 

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে দেশের বিভিন্ন স্থানে খাল-বিল পরিষ্কার ও পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই বেলকুচিতে এই কর্মসূচি শুরু করা হয়েছে।

 

স্থানীয়রা মনে করছেন, খালগুলো পরিষ্কার করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park