1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বৃষ্টি ছাড়াই বজ্রপাত, লাহিড়ী ঠুমনিয়ায় গরুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার ঠুমনিয়া (কঞ্চিপীর-মনাভিটা) গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকস্মিক বজ্রপাতে একটি গরু মারা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকাশে মেঘ জমলেও তখনও বৃষ্টি শুরু হয়নি। এমন সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সবার চোখের সামনেই গরুটি মারা যায়। গরুটির কাছাকাছি আরেকটি গরু বাঁধা থাকলেও সেটির কোনো ক্ষতি হয়নি।
ঘটনার সময় আশপাশের জমিতে কৃষক ও শ্রমিকরা কাজ করছিলেন। কেউ ঘাস কাটছিলেন, কেউ মরিচ তুলছিলেন। বজ্রপাতের স্থান থেকে অল্প দূরত্বে মানুষ অবস্থান করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বজ্রপাতের পরও এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি শুরুর আগেই আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের উপস্থিতির মধ্যেও কোনো প্রাণহানি না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park