1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বিশেষ চাহিদা সম্পন্নরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর জেলা প্রতিনিধি: আসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো কেবল দয়া নয়, বরং এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সঠিক সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা পেলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয় ও জেলা ত্রাণ অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে এবং তাঁদের মূলধারার সমাজে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”

অনুষ্ঠানে চলাচল করতে অক্ষম ব্যক্তিদের চলাচলের পথ সুগম করতে উন্নত মানের ১০টি হুইলচেয়ার প্রদান করা হয়। এ ছাড়া অসহায় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল ও চিনিসহ প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন প্রতিমন্ত্রী।

যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপস্থিত সুধীজন ও উপকারভোগীদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন। তিনি স্থানীয় প্রশাসনকে এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park