1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ল ঘর, ৫ ছাগল; দগ্ধ মালিক

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৩ বার পঠিত

ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভয়াবহ আগুনে একটি অসহায় পরিবারের একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ৫টি ছাগল। আংশিক পুড়ে গেছে ৩টি গরু। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক মো. তবিবর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার দক্ষিণ বিশ্রামপুর গ্রামের হলদিবাড়ীহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে তবিবর রহমানের একমাত্র বসতঘর ও গবাদিপশুর বড় অংশ পুড়ে যাওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। গবাদিপশুগুলোই ছিল পরিবারের একমাত্র সহায়-সম্বল। আগুনে ঘর ও সম্পদ হারিয়ে বর্তমানে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।
তবিবর রহমানের এক ছেলে ও এক মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। এছাড়া তাদের আরও একটি ছোট সন্তান রয়েছে। আগুনে ঘরবাড়ি ও গবাদিপশু হারিয়ে সন্তানদের নিয়ে পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত মো. তবিবর রহমানের বড় ভাই মো. রফিকুল ইসলামের সঙ্গে ০১৭৩৭-১৬৯২২৭ নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করা যাবে। এছাড়া ০১৭৮২-১৮৩০২৫ নম্বরে যোগাযোগ করেও সহযোগিতা করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park