1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বালিয়াডাঙ্গী–হরিপুরবাসীর দাবি: উচ্চকক্ষে দেখতে চান অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও–২ আসনের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে উচ্চকক্ষে (উচ্চ সংসদীয় পরিষদ) দেখতে চান বালিয়াডাঙ্গী ও হরিপুর এলাকার সাধারণ মানুষ।

 

স্থানীয়দের ভাষ্য, তিনি অতীতে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে নির্বাচনী লড়াই করেছিলেন। সে সময় তিনি কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হন বলে এলাকাবাসীর দাবি।

 

এলাকাবাসী জানান,

“তিনি নিয়মিত আমাদের খোঁজখবর নেন। সুযোগ পেলেই বালিয়াডাঙ্গী, হরিপুর ও আশপাশের এলাকায় এসে মানুষের সঙ্গে দেখা করেন। অনেক কষ্ট সহ্য করার পরও আমাদের পাশে থাকেন।”

 

স্থানীয়রা আরও বলেন,

“তিনি ঠাকুরগাঁও নিয়ে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমরা তাকে সংসদে পাঠানোর সুযোগ দিতে পারিনি। তাই এখন আমাদের দাবি— আমাদের জননেতা অধ্যাপক আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিমকে উচ্চকক্ষে দেখতে চাই।”

 

এ বিষয়ে এলাকাজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park