
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুর রহমান নির্বাচিত হন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোটে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোটে, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ৪৯ ভোটে এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. নূরনবী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যকরী সদস্য (৩) পদে জিয়াউর রহমান ৫২ ভোটে, রবিউল আউয়াল ৫১ ভোটে এবং মশিউর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন। কমিশনের সদস্য ছিলেন আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মো. আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।